এই শীতের মৌসুমে ”জাওয়াদ” নামক ঘূর্ণীঝড়ে গ্রাম বাংলা ও শহর কবলে পড়েছে। সকাল থেকে রাত অবধি হালকা বৃষ্টিতে রাস্তার জনপদ হাটাঁর অপরিহার্য হয়ে পড়েছে।
একটানা বৃষ্টি হওয়ায় রাস্তাঘাটে মানুষ বের হতে পারছেনা। স্কুল, কলেজ, চাকুরীতে অনেকে যেতে পারছেনা। অনেক রিক্সাচালকও এখন গৃহবন্দি হয়ে পড়েছেন। মানুষ বাজারে যেতে পারছেন না।

সবজায়গায় এখন লক্ষ্য করা যায় দোকানপাট বন্ধ। আবহাওয়া অধিদপ্তর জানায়, ”জাওয়াদ” এখন অবস্থান করছে বঙ্গোপসাগর উপকূলে। নি¤œ লঘুচাপ থাকায় হয়তো সম্ভাবত আরও ২-১ দিন হালকা থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে।