বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোর্বসের প্রকাশিত ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে গত বছরেও ছিলেন ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায়। ৩৯তম ক্ষমতাধর নারীর তালিকায় স্থান পেয়েছিলেন গত বছর শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম যিনি একটানা রাষ্ট্রক্ষমতায় রয়েছেন এত বছর ধরে। তার দল ৩০০টি আসনের মধ্যে ২৮৮টি আসন পেয়ে নির্বাচিত হয় গত নির্বাচনেও।
শেখ হাসিনা নিজে যা বিশ্বাস করেন, সেটিই তার কর্মে প্রতিফলিত হয় এমনটাই ফোর্বস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে। শেখ হাসিনা নানা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন- এটাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
৩০ জন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৯ জন বৈশ্বিক নেতা যাদের এবারের ফোর্বসের প্রকাশিত ক্ষমতাধর নারীদের তালিকায় নাম প্রকাশ হয়েছে । এবার সর্বাগ্রে নাম এসেছে ম্যাকেঞ্জি স্কটের ফোর্বস প্রকাশিত প্রতিবেদনে। পৃথিবীর তৃতীয় ধর্নাঢ্য নারী ম্যাকেঞ্জি, যিনি সর্বপরিচিত তার সমাজসেবার জন্য।