পদ্মানদীতে ঘন কুয়াশার কারনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলচাল বন্ধ রয়েছে। নৌ দূর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ফেরি চলচাল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের আরিচা কার্যালয়ের ডিজিএম মো.জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে পদ্মানদীতে ঘনকুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নৌ দূর্ঘটনা এড়াতে সাময়িকভাবে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধা রাখা হয়েছ।
শুধুমাত্র মাঝ নদীতে গোলাম মওলা নামের একটি ছোট ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পরেছে। বাকি ফেরিগুলো পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ভিড়ে আছে। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলেও তিনি জানান।