সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : জাতীয়

কলেজ ছাত্রী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদন্ড


শারমিন শোভা - ইসময় (মানিকগঞ্জ প্রতিনিধি)

eshomoy.com || 2021-12-14
কলেজ ছাত্রী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদন্ড

 

 

মানিকগঞ্জে কলেজছাত্রী ও গৃহবধু সুপ্রিয়া সাহার হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদন্ড ও তিনজনকে যাবজ্জীন কারাদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে প্রত্যকে আসামীকে ২০ হাজার টাকা করে অর্থদন্ডও করা হয়েছে।

 

 

মঙ্গলবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের  বিচারক জয়শ্রী সমদ্দার তিনজন আসামীর উপস্থিতি এই রায় ঘোষনা করেন।

 

 

 

দন্ডপ্রাপ্তরা হলেন, মৃত্যুদন্ড শশুর দিলীপ সরকার, শ্বাশুড়ি গীতা রানী সরকার, মহাবেদ রায় এবং যাবজ্জীনপ্রাপ্ত বিষ্ণুপাল, রজ্ঞিত সাহা ও রজ্ঞিত ঘোষ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বামী দিপাঞ্জন সাহাকে খালাশ প্রদান করা হয়েছে।

 

 

 

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ আগস্ট মানিকগঞ্জ শহরের পূর্বদাশড়া এলাকার একটি ভাড়া বাসায় সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্রী সুপ্রিয়া সাহাকে শ্বাসরোধ করে হত্যা করে আসামীরা এবং তার হাত পা-বাধা এবং রক্তাক্ত দেহ মেঝেতে ফেলে পালিয়ে যায়।

 

 

 

পরের সকালে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং এঘটনায় নিহতের বাবা সুকুমার চন্দ্র সাহা বাদি হয়ে সদর থানায় তিন জনের নাম উল্লেখ্য কয়েকজনের নাম অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকর্মকর্তা তৎকালিন মানিকগঞ্জ সদর থানার এস আই মাসুদ মুন্সি তদন্ত করে ওই ২০১৬ সালের ২৯ নভেম্বর আদালতে চার্শিট দাখিল করেন। মামলায় মোট ১৪জনের স্বাক্ষগ্রহন শেষে বিষ্ণুপাল, রজ্ঞিত সাহা ও রজ্ঞিত ঘোষের উপস্থিতিতে বিচারক।

 

 

 

রায়ে রাস্টপক্ষের আইনজীবী পিপি আব্দুস সালাম, এপিপি মথুরনাথ সরকার এবং বাদি পক্ষের আইনজীবী মো.নজরুল ইসলাম বাদশা মামলা পরিচালনা করেন।