প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন। তিনি মালদ্বীপ সফর করবেন আগামী ২২-২৪ ডিসেম্বর।
দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে সফরকালে। এ ছাড়া বেশ কয়েকটি সমঝোতা সই হতে পারে দুই দেশের মধ্যে।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ১৮ ডিসেম্বর (শনিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২৮ মার্চ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ সলিহর ঢাকায় এসেছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে। সে সময় তিনি মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীকে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত অক্টোবরে দেশটিতে সফর করে এসেছেন প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরকে সামনে রেখে।