সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : জাতীয়

গার্মেন্টস পণ্যসহ চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার


স্টাফ রিপোর্টরঃ ইসময় (কবীর নয়ন)

eshomoy.com || 2021-12-19
গার্মেন্টস পণ্যসহ চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

 

 

 

কাভার্ডভ্যান ও রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যসহ চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা বিভাগ । মতিঝিল বিভাগের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে । গ্রেফতারকৃতরা হলো- মোঃ সবুজ, মোঃ মোতাহার হোসেন, মোঃ হানিফ, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আবুল কাশেম।

 

 

 

রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও মিরপুর থানা এলাকা হতে শনিবার (১৮ ডিসেম্বর ২০২১)  তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২টি কাভার্ড ভ্যান ও ৮ হাজার পিস গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়।

 

 

আজ রবিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১:০০ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।

 

 

 

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সম্প্রতি মানতা এপ্যারেলস লিঃ (এনভয় গ্রুপ) এর কাভার্ড ভ্যান এ থাকা ৬০ লক্ষ টাকা মূল্যের  ৮০৫৩ পিস জিন্স মেনস লং প্যান্ট  ড্রাইভার ও হেলপার এর সহযোগিতায় চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা মতিঝিল বিভাগ।

 

 

 

তিনি বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে শনিবার (১৮ ডিসেম্বর ২০২১) রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও মিরপুর থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

 

 

 

গ্রেফতারকৃতরা রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরে যাওয়ার পথে কৌশলে কাভার্ড ভ্যানের কার্টুন থেকে (৩০%-৩৫%) পণ্য চুরি করে। অতঃপর গ্রেফতারকৃতরা কার্টুনগুলো হুবহু আগের অবস্থায় রাখে এবং গাড়ির চালক গাড়িটি নির্ধারিত স্থানে পৌঁছে দেয়। এই সংঘবদ্ধ চোর চক্র প্রতিদিন একাধিক রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যবাহী কাভার্ড ভ্যান হতে ড্রাইভার ও গাড়ির মালিকের যোগসাজসে কৌশলে কার্টুন থেকে পণ্য চুরি করে।

 

 

 

বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছে গার্মেন্টস খাত। রপ্তানি আয়ের মূল খাত এই গার্মেন্টস ব্যবসার উপর দেশের প্রায় ২ কোটি লোকের জীবিকা নির্ভর করে। সাম্প্রতিক সময়ে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য চুরির কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পাশাপাশি মালিক পক্ষ ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে জানান  ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার।

 

 

 

রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য চুরির সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে মর্মে তিনি জানান।

গ্রেফতারকৃতদেরকে উত্তরা পশ্চিম থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম, পিপিএম এর নির্দেশনায় এবং খিলগাঁও জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহিদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।