সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

নাটোরে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্য


ইমাম হাছাইন পিন্টু

eshomoy.com || 2024-07-13
নাটোরে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্য

নাটোরে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম 



ইমাম হাছাইন পিন্টু নাটোর



নাটোরে জান্নাতুল সোমা (২৭) নামে এক মা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে ৩ যমজ পুত্র শিশুর জন্ম দিয়েছেন। বর্তমানে তিন শিশুসহ তাদের মা সুস্থ্য রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।


শুক্রবার (১২ জুলাই) সকালে নাটোরের চামেলি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন পুত্র সন্তানের জন্ম দেন তিনি। 


মা জান্নাতুল সোমা নাটোর শহরের আলাইপুর এলাকার তামিম হোসেনের স্ত্রী। 


পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রসব ব্যাথা শুরু হলে তার স্বামী তামিম হোসেন চামেলি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে চিকিৎসকের পরামর্শে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একে একে তিনটি ছেলে সন্তান জন্ম নেয়। বর্তমানে মা ও তিন জমজ শিশু সুস্থ্য রয়েছে। 


শিশুদের বাবা তামিম হোসেন  বলেন, আমাদের যমজ তিন পুত্র সন্তানের জন্ম হয়েছে। আমি ও আমার পরিবার অনেক আনন্দিত। আল্লাহের রহমতে মা ও সন্তানরা সবাই সুস্থ্য রয়েছে। তবে একসঙ্গে তিন সন্তান কীভাবে লালন-পালন করবো তা নিয়ে কিছুটা চিন্তায় রয়েছি। 


তিনি আরও বলেন, আমরা আগে থেকেই জানতাম আমাদের তিনটি বাচ্চা হবে। সেজন্য প্রস্তুতি নিয়ে রেখে ছিলাম। তিনটি বাচ্চা গর্ভে থাকায় শিশুদের মায়ের কিছুটা কষ্ট হয়েছে। বর্তমানে আমার স্ত্রী সুস্থ্য রয়েছে। আমার সন্তানদের জন্য দোয়া করবেন।