সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

দীর্ঘ আড়াই বছরের রুশ-ইউক্রেন যুদ্ধে নয়াদিল্লি একবারও ভোট দেয় নি মস্কোর বিরুদ্ধে জাতিসংঘে


কামরুল হাসান , ঢাকা

eshomoy.com || 2024-07-14 আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই বছরের রুশ-ইউক্রেন যুদ্ধে নয়াদিল্লি একবারও ভোট দেয় নি মস্কোর বিরুদ্ধে জাতিসংঘে
ইন্টারনেট থেকে সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্যই রাশিয়া সফর থেকে ফিরেছেন ভারতে।তার এই সফরের পর তির্যক কথা বলতে ছাড়ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু নয়াদিল্লি সরছে না মস্কোর পাশ থেকে । বরং মোদির সফরের ইতিবাচক বাতাবরণকে ধরে রেখেই জাতিসঙ্ঘে কার্যত রাশিয়ার পাশে দাঁড়াল ভারত।

অবিলম্বে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে, জাপোরিজিয়া পরমাণু কেন্দ্র থেকে রুশ কর্মকর্তাদের বিদায় নিশ্চিত করতে এবং ইউক্রেন থেকে রুশ সেনাবাহিনী সরানোর দাবিতে একটি প্রস্তাবে জাতিসঙ্ঘে ভোটাভুটি হয়। কিন্তু ওই ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। উল্লেখ্য, রুশ সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নরেন্দ্র মোদি সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন, যুদ্ধক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয় না।

জাতিসঙ্ঘে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৯টি দেশ। বিপক্ষে পড়ে মাত্র ৯ দেশের ভোট। ভোট দানে বিরত থাকে ভারত-সহ মোট ৬০টি দেশ । প্রায় আড়াই বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে একবারও মস্কোর বিরুদ্ধে ভোট দেয়নি নয়াদিল্লি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা