সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : প্রযুক্তি

ভারতে চালু হচ্ছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-30 20:48:45
ভারতে চালু হচ্ছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি

ভারতে ২০২৬ সালের মধ্যে বিদ্যুৎচালিত এয়ার ট্যাক্সি সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে দেশটির শীর্ষ এয়ারলাইন্স ইনডিগোর মালিক ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ।

আরও পড়ুন - স্যাটেলাইট-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন ক্ষুব্দ যুক্তরাষ্ট্র?

যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক আকাশযান নির্মাতা প্রতিষ্ঠান আর্চার এভিয়েশনের সঙ্গে যৌথভাবে এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস চালু করা হবে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

দিল্লি ও মুম্বাইয়ের মতো ভারতের যানজটে আক্রান্ত মহানগরীগুলোতে এই এয়ার ট্যাক্সি সার্ভিস জনপ্রিয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যখন দিল্লির মতো বড় শহরগুলো ব্যাপক বায়ুজনিত পরিবেশ দূষণের শিকার। সেক্ষেত্রে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস দূষণ কমাতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
 
অবশ্য ভারতের আকাশে এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস চালুর আগে দেশটির কর্তৃপক্ষের থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে বলে জানিয়েছে রয়টার্স। ভারতের সড়কে থাকা প্রচলিত ট্যাক্সি সার্ভিসের তুলনায় এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস সাশ্রয়ী হবে বলে জানিয়েছে উদ্যোক্তা প্রতিষ্ঠান।


 যুক্তরাষ্ট্রের বোয়িং ও ইউনাইটেড এয়ারলাইন্সের মতো এভিয়েশন জায়ান্ট কোম্পানিগুলোর উদ্যোগে প্রতিষ্ঠিত আর্চার এভিয়েশন মূলত ‘ইলেক্ট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডি’  (ইভিটোল) জাতীয় আকাশযান নির্মাণ করে থাকে।
 
বিশ্বের ঘনবসতিপূর্ণ নগরীগুলোতে ভবিষ্যতে এই ধরনের আকাশ যান নগরবাসীর প্রাত্যহিক যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাহনের স্থান দখল করে নেবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন -  ডিজিটাল বাংলাদেশ পুরস্কার নীতিমালা পূর্ণতা পেল
 
আর্চার এভিয়েশন এরই মধ্যে ‘মিডনাইট ই’ নামে একটি এয়ার টেক্সি তৈরি করেছে। আকাশযানটি চারজন যাত্রী ও একজন পাইলট নিয়ে একশ মাইল দূরত্ব অতিক্রম করতে পারে।
 
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লি, বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও তথ্যপ্রযুক্তির রাজধানী বেঙ্গালুরুতে আপাতত এই ধরনের দুইশ আকাশ যান নিয়ে যাত্রা শুরু করতে পারে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজের এই এয়ার ট্যাক্সি সার্ভিস।

উদ্যোক্তাদের মতে দিল্লিতে একটি গন্তব্যে পৌঁছাতে একটি গাড়ির যেখানে লাগে দেড়ঘণ্টা, সেখানে এই দূরত্ব অতিক্রম করতে তাদের এয়ার ট্যাক্সির সময় লাগবে মাত্র সাত মিনিট।

আরও পড়ুন -  এ আলো খুঁজে পেল ১০০ বছর পর বিজ্ঞানীরা
 
শুধু যাত্রী পরিবহনই নয় ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ কার্গোপরিবহন, জরুরি স্বাস্থ্যসেবা সহ অন্যান্য পরিষেবাতেও এই বৈদ্যুতিক আকাশযান ব্যবহারের পরিকল্পনা করছে বলে জানা গেছে।
 
এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খুব শিগগিরই এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি সার্ভিস চালু হতে যাচ্ছে বলে গত অক্টোবর মাসে জানিয়েছিলো আর্চার এভিয়েশন।

ইসময়/ইস/এমআরএম