বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো ল্যাপটপ এনেছে ইনফিনিক্স। ‘ইনবুক ওয়াই টু প্লাস’ মডেলের ল্যাপটপটি তৈরি করা হয়েছে বাংলাদেশে। ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসরে চলা ১৫.৬ ইঞ্চি পর্দার ল্যাপটপটিতে ৮ গিগাবাইট র্যাম রয়েছে।
আরও পড়ুন- নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করা শুরু করছে গুগল
৫১২ গিগাবাইট ধারণক্ষমতার ল্যাপটপটির দাম ধরা হয়েছে ৫৮ হাজার ৯৯০ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫ ওয়াটের শক্তিশালী ব্যাটারি থাকায় একবার চার্জে টানা আট ঘণ্টা পর্যন্ত কাজ করা যায় ল্যাপটপটিতে। এর পাশাপাশি টাইপ-সি চার্জারের মাধ্যমে দ্রুত চার্জ করার সুযোগ থাকায় ল্যাপটপের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।
আরও পড়ুন- ডিজিটাল মাধ্যমে যেভাবে জায়গা করে নিচ্ছে ভয়েস প্রযুক্তি
ল্যাপটপটিতে সিওবি সেন্সরসহ ১০৮০পিক্সেলের এফএইচডি ক্যামেরাসহ অবাঞ্ছিত শব্দ প্রতিরোধ করতে সক্ষম দুটি মাইক্রোফোন রয়েছে। এর ফলে ল্যাপটপটি ব্যবহার করে স্বচ্ছন্দে ভিডিও কল করা যায়। রুপালি, ধূসর ও নীল রঙে বাজারে আসা ল্যাপটপটি সরাসরি অনলাইন থেকেও কেনা যাবে।
ইসময়/রআ/এমআরএম