সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : শিক্ষা

ভর্তি পরীক্ষা শুরু করলো জাবি


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-31 14:49:00
ভর্তি পরীক্ষা শুরু করলো জাবি

 

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সি ইউনিট) পরীক্ষার মধ্যদিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।


৩১ জুলাই (রোববার) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। ধারাবাহিকভাবে বিকেল সোয়া ৪টায় পঞ্চম শিফটের মধ্যদিয়ে প্রথম দিনের পরীক্ষা শেষ হবে।


বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন জানান, চলতি বছর মোট ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৬০৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা। সেই হিসাবে আসন প্রতি লড়ছেন ১৫১ শিক্ষার্থী।


রোববার ‘গ’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে পাঁচটি শিফটে ৫৩ হাজার ৪৩০ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষা দেয়ার কথা। 


এ বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।  


প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা শাখার কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।