সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : শিক্ষা

এবারও বরিশাল বোর্ডে এগিয়ে মেয়েরা


এম রহমান

eshomoy.com || 2023-07-28 13:55:00
এবারও বরিশাল বোর্ডে এগিয়ে মেয়েরা

এবছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি ৯০ দশমিক ১৮ শতাংশ। গত বছরগুলোর ন্যায় এবছরও পাসের হারে এবং জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ঘোষিত ফল অনুযায়ী, বরিশাল বোর্ডে এসএসসিতে মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৯৪ শতাংশ ও ছেলেদের পাসের হার ৮৮ দশমিক ২৬ শতাংশ। সেই সঙ্গে ৩ হাজার ৬৫৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ২ হাজার ৬৫৭ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। বিষয়ভিত্তিক পাসের হারে মেয়েরা বিজ্ঞান ও মানবিক বিভাগে এগিয়ে রয়েছে। তবে বাণিজ্য বিভাগে এগিয়ে আছে ছেলেরা।


বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১ হাজার ৪৭৭টি স্কুল থেকে ৯০ হাজার ১৯৬ জন শিক্ষার্থী ১৯০ টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলো। এর মধ্যে বহিষ্কার হয়েছিলো ৪৫ জন। বহিষ্কৃতদের মধ্যে ছেলেদের সংখ্যা ছিল বেশি।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, গত বছরের চেয়ে এবছর পাসের হার ও ফলাফল ভালো হয়েছে। তবে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে এবার। অন্য বোর্ডের তুলনায় ফলাফল ভালো হওয়ার পিছনে সব কৃতিত্ব পরীক্ষার্থীদের।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮০.৩৯ শতাংশ। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৯, রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯, কুমিল্লায় পাসের হার ৭৮.৪২, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ।

এবার ৩০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের ১৪ মে’র পরীক্ষা এবং সব বোর্ডের ১৫ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ১৪ মে’র পরীক্ষা ২৭ মে এবং ১৫ মে’র পরীক্ষা ২৮ মে অনুষ্ঠিত হয়। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। 


শুক্রবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে গণভবনে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও এসময় উপস্থিত ছিলেন। 

 

সকাল সাড়ে ১০টায় অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে একযোগে ফল প্রকাশিত হবে। এরপর বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংক্রান্ত প্রেস ব্রিফিং করবেন।

এ বছর ৩০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের ১৪ মে’র পরীক্ষা এবং সব বোর্ডের ১৫ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ১৪ মে’র পরীক্ষা ২৭ মে এবং ১৫ মে’র পরীক্ষা ২৮ মে অনুষ্ঠিত হয়। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। 
 
যেভাবে ঘরে বসে ফলাফল জানবেন-
 
প্রতিবারের মত এবারও সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, এসএমএস এবং অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।
 
এক বিজ্ঞপ্তিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বলেছে, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।  
 

সে ক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফলাফল ফিরতি মেসেজে জানিয়ে দেয়া হবে।
 
দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) প্রবেশ করাতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

ই-সময়/সা.এম/এমআরএম