সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : শিক্ষা

গোবিন্দগঞ্জে ছাত্রের হাতে পিটুনির শিকার শিক্ষক


মোহাম্মদ শাহ্ কামাল - গাইবান্ধা প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-09-07 23:26:30
গোবিন্দগঞ্জে ছাত্রের হাতে পিটুনির শিকার শিক্ষক

দুষ্টুমি করায় চর দিয়ে ছাত্রের হাতে পিটুনির শিকার হলেন সহকারী শিক্ষক আব্দুল লতিফ আকন্দ।বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের পচারিয়া উচ্চ বিদ্যালয়ে। এর আগে গত মঙ্গলবার দুষ্টমি করায় সেলিম মিয়া নামে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রকে তিনি একটি চর মারেন। 

আরও পড়ুন- মিথ্যা মামলা দিয়ে রিক্সা চালককে হয়রানির অভিযোগ রিপন গংদের বিরুদ্ধে

শিক্ষক আব্দুল লতিফ আকন্দ জানান,আমি বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হই এবং সিঁড়ি দিয়ে বিদ্যালয় ভবনের উপরতলায় উঠছিলাম। এ সময়  অষ্টম শ্রেনির  ছাত্র সেলিম পিছন থেকে আমাকে লাঠি দিয়ে পরপর কয়েকবার আঘাত করে পালিয়ে যায়। ওই ছাত্রের পিতা এমদাদুল হক জানান,এ ঘটনার আগে শিক্ষক আব্দুল লতিফ গত মঙ্গলবার স্কুলে সেলিমকে চরসহ  মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে সে এই কান্ড ঘটায়। এ ঘটনায় আমরা দুঃখিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুধু তাই নয়, আমাকেও মারধরের হুমকী দিচ্ছেন ওই ছাত্রের অভিভাবকেরা।  বিষয়টি আমি থানা কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়াও বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটিতে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- গুরুদাসপুরে গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার অভিযোগ

ইসময়/আরএম/এমআরএম