সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : শিক্ষা

স্বাস্থ্য তহবিল থেকে বরাদ্দ না পেয়ে অনশনে শিক্ষার্থীরা


আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি

eshomoy.com || 2023-10-17 11:56:45
স্বাস্থ্য তহবিল থেকে বরাদ্দ না পেয়ে অনশনে শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থীদের জন্য গঠিত তহবিল থেকে অর্থ বরাদ্দের দাবিতে অনশনে বসেছে শিক্ষার্থীরা। সোমবার (১৬ অক্টোবর) বিকাল থেকে প্রশাসন ভবনের সামনে অনশন শুরু করেন তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অনশন চলছে। 

এসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে অনশন কর্মসূচিতে অংশ নেন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আবেদন করে অর্থ না পাওয়া অসুস্থ দুই শিক্ষার্থী।

জানা যায়, ইতোপূর্বে কয়েকবার আবেদন করেও সহায়তা পাননি  চন্দন সাহা ও জহুরুল ইসলাম নামের অসুস্থ দুই শিক্ষার্থী। এর মধ্যে চন্দনের মেরুদন্ড ভেঙে শরীরের নিচের অংশ অচল। তিনি প্ল্যাকার্ড হাতে হুইল চেয়ারে বসে অনশন করেন। 

আরও পড়ুন-  কুড়িগ্রামে মহিলা দাখিল মাদ্রাসার জমিদাতার আত্মীয় স্বজনদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী

এছাড়া জহুরুলের চোখ টিউমারে আক্রান্ত। দুজনই চিকিৎসার জন্য আবেদন করলেও এই ফান্ড কোনো বরাদ্দ পাননি। তাই তারা অনশনে বসেছেন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের অন্তত ২০ জন শিক্ষার্থী অনশনে অংশ নেন।

 শুরুতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিলেও বিকেল চারটায় সেখান থেকে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে অবস্থান নেন এসব শিক্ষার্থীরা। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ তাঁদের সঙ্গে কথা বললেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীরা প্রতি বছর দুইশত টাকা করে এই ফান্ডে প্রদান করলেও কর্তৃপক্ষের সঠিক ব্যবস্থাপনা না থাকায় আক্রান্ত শিক্ষার্থীরা অর্থ বরাদ্দ পাচ্ছেন না। বিভিন্ন বিভাগের আট শিক্ষার্থী অন্তত ছয়মাস আগে অর্থ বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও নানা জটিলতায় তারা অর্থ বরাদ্দ পাননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, 'ফ্যাটাল ডিজিজের নীতিমালা সংক্রান্ত বেশ কিছু জটিলতা রয়েছে। এজন্য নীতিমালা সংশোধনের জন্য একটা কমিটি করা হয়েছে। আশা করি খুব দ্রুতই বিষয়টির সমাধান হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, 'দুরারোধ্য আক্রান্ত শিক্ষার্থীরা দুপুর থেকে অনশন করছে। বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলা হয়। বিষয়টি উপাচার্যের আমলে আছে। খুব দ্রুত সমাধান হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আশা করছি খুব দ্রুত বিষয়টির সমাধান হবে।'

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, 'আমি অনাশনে থাকা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। মঙ্গলবার সকাল ১১ টায় বিষয়টি নিয়ে বিস্তারিত কথা হবে।'

আরও পড়ুন- মাধবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা, মেরে ফেলার হুমকি

ইসময়/আরএম/এমআরএম