বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে অপহরণ করতে আসা দুই অপহরণকারীকে আটক করেছে শিক্ষার্থীরা। এ সময় আরও তিন জন অপহরণকারী পালিয়ে যায়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন নোবেল আহমেদ ও মইনুল ইসলাম। নোবেল রংপুর নগরীর তাজহাট থানার আদর্শপাড়ার সোহরাব হোসেনের ছেলে এবং মঈনুল সাতমাথার মতিউর রহমানের ছেলে।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশে রংপুর ক্যাডেট কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী শহিদুল ইসলাম জানায়, আমি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে মার্কশীট তুলার জন্য বাস কাউন্টারে গিয়ে ছিলাম। হরতালের কারণে গাড়ি না পেয়ে মেসে ফিরে আসার সময় আমাকে জোর করে তুলে নেয়ার চেষ্টা করছিল। তখন উপায় না পেয়ে বন্ধুকে ফোন করি।
সেখানে থাকা এক রিকশা চালকের সহয়তায় অপহরণকারী দুইজনকে বিশ্ববিদ্যালয় গেটের সামনে নিয়ে আসি। বাকি তিন জন পালিয়ে যায়।
আরও পড়ুন- বিশ্ববিদ্যালয় দিবসে অনলাইন পেমেন্ট সেবা চালু করতে যাচ্ছে ইবি
এ বিষয়ে বিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি জানায়, আটক হওয়া ছেলেরা নেশাগ্রস্ত ছিল। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
ইসময়/একে/এমআরএম