সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : জাতীয়

আন্দোলনে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-11-21
আন্দোলনে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে

কোটা সংস্কারের আন্দোলনে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বৃহস্পতিবার, ২১ নভেম্বর, দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অফিসে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য দেন।

সারজিস আলম জানান, শহীদদের পরিবারের তথ্য সংগ্রহ করা তুলনামূলক সহজ, তবে আহতদের তথ্য যাচাই-বাছাই করা কিছুটা চ্যালেঞ্জিং। তিনি আরও বলেন, "আমরা নভেম্বরের মধ্যে সব তথ্য সংগ্রহ শেষ করার পর ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব।"

ব্রিফিংয়ে কোটা আন্দোলনে শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, শহীদদের পরিবারকে এককালীন ৫ লাখ টাকা দেওয়া হচ্ছে, এবং আহতদের এক লাখ টাকা দেওয়া হলেও যাদের চিকিৎসায় তিন লাখ বা তার বেশি খরচ হয়েছে, তাদের সেই পরিমাণ টাকা প্রদানের ব্যবস্থা করা হবে।