সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি চান পুতিন: ট্রাম্প


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-10
ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি চান পুতিন: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি চান পুতিন: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি চুক্তিতে যেতে আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক ফোনালাপ ‘ভালো’ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও আলোচনায় আগ্রহী হলে বিষয়টি এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন ট্রাম্প।

এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কো ও কিয়েভ সফর করে যুদ্ধ বন্ধের সম্ভাব্য উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেন। তবে এখনো কোনো চূড়ান্ত শান্তিচুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি।

ট্রাম্পের মতে, দুই দেশের নেতৃত্বের মধ্যে পারস্পরিক বিরোধই সমঝোতার পথে বড় বাধা। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও সংঘাত এখনো অব্যাহত রয়েছে।