সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

শিক্ষার্থীর টিকা নিতে এসে প্রাণ গেল


দিনাজপুর প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-17
শিক্ষার্থীর টিকা নিতে এসে প্রাণ গেল

 

 

 

১৭ জানুয়ারি (সোমবার) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার সালটি মুরাদপুর এলাকায় টিকা নিতে আসা শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইকে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় হুমায়ুন আহম্মেদ (১৪) নামের নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়।


নিহত হুমায়ুন নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।


নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দিয়ে ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী টিকা দেওয়ার জন্য ইজিবাইক যোগে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। এ সময় শাল্টি মুরাদপুর নামক স্থানে বালুভর্তি একটি ট্রাক্টর ইজিবাইটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হুমায়ুন আহম্মেদের মৃত্যু হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়ে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টর ও চালককে আটকের চেষ্টা চলছে।