দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শুক্রবার সারা দেশে প্রধান মন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধক ও পরিচ্ছন্নতা অভিযানপর উদ্ভোধন করেন, এসময় কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউটসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।
পরে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়সাল আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এ সময় ইউএনও বলেন, ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার বিস্তার রোধে প্রত্যেককে নিজ নিজ বাসস্থান ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পানি জমতে পারে এমন কোনো বস্তু যেখানে-সেখানে ফেলা যাবে না। সবার সম্মিলিত সচেতনতা ও প্রচেষ্টাই ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ,
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আলআমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুনসুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক,ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।