সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : জাতীয়

ইসরায়েলি গণহত্যায় শহিদদের স্মরণে ঈশ্বরগঞ্জে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল


মেহেদী হাসান আহাদ

eshomoy.com || 2025-04-07 19:37
ইসরায়েলি গণহত্যায় শহিদদের স্মরণে ঈশ্বরগঞ্জে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং নিহত শহিদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  


সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ৫০ হাজারেরও অধিক শহিদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।  


‘ইত্তেফাকুল উলামা’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ।  


সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েল যে নারকীয় গণহত্যা চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ। হাজার হাজার শিশু ও নারীকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এর বিরুদ্ধে মুসলিম বিশ্বের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও সোচ্চার হতে হবে।  


বক্তব্য দেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, উপদেষ্টা হাফেজ আহমাদ আলী, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজী এবং ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতী আহসানুল্লাহ কাসেমী।  


সমাবেশে বক্তারা ইসরায়েলের পাশাপাশি ভারতের মুসলমানদের উপর নিপীড়নের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেন। একইসঙ্গে তাঁরা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।  


এ সময় অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।