সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

ব‌রিশা‌লে বি‌ক্ষোভ দীপু হত্যার বিচার দাবিতে মানব-বন্ধন


বরিশাল প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-30
ব‌রিশা‌লে বি‌ক্ষোভ দীপু হত্যার বিচার দাবিতে মানব-বন্ধন

 

 

 

৩০ জানুয়ারি (রোববার) বেলা ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা শাখার উদ্যোগে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সদস্য ও কাঠমিস্ত্রি দীপু হালদার হত্যার সুষ্ঠ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

 
বাসদের বরিশাল জেলা সদস্য দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নিহত দীপুর বোন সঞ্জু হালদার, এলাকাবাসীর পক্ষ থেকে সমির, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, বাসদ নেতা কাজল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ১৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শহিদুল ইসলাম, ২৮ নম্বর ওয়ার্ড সভাপতি মোকলেছুর রহমান, ২২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাসদ বরিশাল জেলা সদস্য বিজন সিকদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ১৭ নম্বর ওয়ার্ড আহ্বায়ক লামিয়া সাইমন।


সমাবেশে বক্তারা বলেন, বাসদের ২৯ নম্বর ওয়ার্ড সংগঠক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড দীপু হালদার ২৭ জানুয়ারি ইছাকাঠি এলাকায় সন্ত্রাসী হামলায় ছুরিকাহত হয়ে মৃত্যুবরণ করেন। নেতৃবৃন্দ বলেন, কমরেড দীপু হালদার অত্যন্ত প্রগতিশীল মানসিকতার একজন সমাজ সচেতন মানুষ ছিলেন। তার বাবা রমেন্দ্রনাথ হালদার একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি নিজে শ্রমজীবী মানুষের পক্ষের সব আন্দোলনে অংশ নিতেন ও নিজের পরিবারকেও প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত করেছিলেন। তার নিজের আবাসিক এলাকায় তাকে ছুরিকাহত করে এভাবে হত্যার ঘটনা বরিশাল বাসীকে উদ্বিগ্ন করেছে।


তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় প্রশাসন তাদের সুষ্ঠ বিক্ষোভ পরিচালনা করেন।