·
জমা করা বৈধ অস্ত্র জাতীয় নির্বাচনের আগে ফেরত পাচ্ছেন না মালিকেরা। যাঁদের অস্ত্র ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে, নির্বাচনের আগে তাঁদের অস্ত্রও আবার জমা নেওয়া হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
·
বিভিন্ন জেলায় ইতিমধ্যে অস্ত্র ফেরত দেওয়া হলেও সে-সংক্রান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। গত কয়েক মাসে মাত্র ১২টি জেলা থেকে তথ্য পাঠানো হয়েছে। যদিও প্রতি মাসের প্রথম সপ্তাহে প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা রয়েছে।
·
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ) খন্দকার মো. মাহাবুবুর রহমান গতকাল বুধবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের আগে বৈধ অস্ত্র ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।’
·
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে আগ্নেয়াস্ত্রের মোট লাইসেন্স রয়েছে ৭৯ হাজার ২০৮টি। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে রয়েছে ৪৩ হাজার ৮৬৪টি। ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মোট লাইসেন্স অনুমোদন করা হয় ২২ হাজার ১৫১টি। এ সময়ের মধ্যে ইস্যুকৃত লাইসেন্স বাতিল করা হয় ১১ হাজার ২০৬টি। গত বছর ৫ আগস্টের পর চলতি বছর ৩০ এপ্রিল পর্যন্ত ১৭৭টি নতুন লাইসেন্স দেওয়া হয়। এ সময়ের মধ্যে ৮১৮টি লাইসেন্স বাতিল করা হয়।
·
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত ইস্যু করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরে অস্ত্র ও গোলাবারুদ গত বছরের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ