সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত


সগীর মাহমুদ - ইসময় ( চট্টগ্রাম প্রতিনিধি)

eshomoy.com || 2022-03-27



সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত

 

 

যথাযোগ্য মর্যাদায় সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল এন্ড কলেজের উদ্যোগে
মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। 


আজ শনিবার বিকাল ৪টায়  চরলক্ষ্যার আলাভীনগর মৌলভীবাজারের সাউথ  চট্টগ্রাম ব্রাইট স্কুল এন্ড কলেজের নিজস্ব মাঠে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এসময় সভাপতিত্ব করেন সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি আর.এস.এম নিজাম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী।


এসময় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১নং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোলেয়মান তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ,কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইয়াকুব,

 

 

কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ উদ্দীন আজাদ,সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ দিদারুল আলম শুভ, উপজেলা যুবলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ জমির  উদ্দিন।  চরলক্ষ্যা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার যুবলীগ নেতা মোহাম্মদ হাসান, সমাজ সেবক জানে আলম ফরিদ,এছাড়াও উপস্থিত ছিলেন সাউথ চট্টগ্রাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক নুর উদ্দিন রিমন, দিদারুল আলম, মোহাম্মদ আলাউদ্দীন, নাজিম উদ্দিন, মোমেন মোরশেদ মেহেদী প্রমূখ।