দেশের সর্ব কনিষ্ঠ ক্ষুদে গণমাধ্যম কর্মীর রেকর্ড গড়েছেন রুবাইয়াত হাসান লামঈয়া। রবিবার (১২ নভেম্বর) দুপুরে এক বিবৃতিতে জনপ্রিয় জাতীয় অনলাইন গণমাধ্যম আওয়ার নিউজবিডি'র (গভঃ রেজিঃ -০৩) কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোষ্ট করে।
আওয়ার নিউজবিডি'র নির্বাহী সম্পাদক কাজী ইমরান উক্ত গণমাধ্যমের পক্ষে এ স্বীকৃতি প্রদান করেন।
আরও পড়ুন- বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
ভিডিও বার্তার ওই পোষ্টে মাত্র আড়াই বছরের শিশু লামঈয়া ভবিষ্যৎ- কলম সৈনিক (সাংবাদিকতা) করতে চায় বলে মন্তব্য করে। ভিডিওতে আরো দেখা যায়, লামঈয়া গণমাধ্যমের ফিতা সহ একটি প্রেস আইডেনটিটি কার্ড পরিহিত অবস্থায়।
আওয়ার নিউজবিডি'র কর্তৃপক্ষ ভিডিও আপলোডের সময় ক্যাপশনে আড়াই বছরের ক্ষুদে পাঠকের মতামত ও ক্ষুদে বন্ধু উল্লেখ করেন। আওয়ার নিউজবিডি'র সিনিয়র রিপোর্টার বর্তমানে তিনি আওয়ার নিউজবিডির স্টাফ করেসপন্ডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সরকারী, বেসরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেন।
এ প্রসঙ্গে বর্ণনামূলক ভাবে জানতে চাইলে তার বাবা রুবাইত হাসান বলেন, লামঈয়া ইসলামী বার্তার ও একজন সদস্য। শীঘ্রই সে শিশু একাডেমিতে একটি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে। লামঈয়া মূলত মাতৃভাষা'র পাশাপাশি বেসিক ইংরেজিতেও বেশ ভালো। এছাড়া সে আরো একটি ভাষা চর্চা করছে তা হলো আরবি।
আর ভিডিওটি এমনিতেই ধারন করা, ছবি তোলার পোজ ও ইন্টারভিউয়ের কথা বললে সে অবশ্যই তার সেরাটা দিতো। ১৫/২০ দিন পূর্বে একটি টেলিভিশনেও ইন্টারভিউ দিয়েছে লামঈয়া।
ফিলিস্তিনের উপর বর্বরতার গল্প শুনে ও দেখে কৌতূহল বশত সে জানতে চায়, বন্দুক, বুলেট, বোমা এসব অস্ত্রের চেয়ে বড় কোন অস্ত্র আছে কী না? উত্তরে আমি মেয়েকে বলেছিলাম তুমি কী দিয়ে আঁকা আঁকি করো? সে উত্তর দেয়, পেন্সিল ও পেন।
আরও পড়ুন- কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩
তখন আমি বলি, বুলেট বোমা ওইসবের অনেক দাম ও শক্তি। কিন্তু কয়েকটাকার এই পেন অনেক মূল্যবান, গুরুত্বপূর্ন এবং সবচেয়ে শক্তিশালী।
এর উপরে দুনিয়াতে আর কোনো ক্ষমতাধর অস্ত্র নেই। পেন বা কলম নিয়ে পুরো একটা গল্প, উপন্যাস বা বই লেখা যায়।
কিন্তু ও ছোট মানুষ, গভীরের বিষয় গুলো সে এখন বুঝবে না। বুঝলেও আমি মনে করি না, তাকে এই বয়সে সব বলতে হবে। তবে তার প্রচুর কৌতুহল আছে, শিখার প্রচুর আগ্রহ। লামঈয়ার পারদর্শিতা সম্পর্কে অনেকে প্রত্যক্ষ দর্শী আছে। যা আমি বানিয়ে বলছি না আসলে সঠিকটাই বলছি।
এ কেবল সৃষ্টিকর্তার কৃপা ও রহমত আলহামদুলিল্লাহ। ফিলিস্তিন প্রসঙ্গে ওই আলাপচারিতা থেকেই কী তার এমন ভাবনা! আমার কাছে এটাই মনে হচ্ছে। কারণ এর পূর্বে কখনো সে এমন করেনি।
আরও পড়ুন- জাপা'র সাবেক এমপি আবুল কাসেম সরকারের নির্বাচনে আসার দাবি
উল্লেখ্য, লামঈয়া'র বাবা জনপ্রিয় ই-সময় মাল্টিমিডিয়া নিউজ এজেন্সির স্টাফ রিপোর্টার রুবাইত হাসান নওগাঁ জেলা, পত্নীতলা উপজেলার কৃতি সন্তান।
ইসময়/এসআই/এমআরএম