সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : স্বাস্থ্য

করোনার ‘রেড জোন’ কক্সবাজার


ক্সসবাজার প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-19
করোনার ‘রেড জোন’ কক্সবাজার

 

 


দেশের মহানগরগুলোর পাশাপাশি জেলা পর্যায়েও আবারও করোনার সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। সংক্রমণ বৃদ্ধির ও ঝুঁকির তালিকায় যেসব জেলা রয়েছে, তার মধ্যে পর্যটন নগরী কক্সবাজার অন্যতম। চলতি বছরের শুরুতে কক্সবাজারে করোনা সংক্রমণের ঘটনা শুন্য থাকলেও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে।


স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিন বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের শুরুর দিনে ১ জানুয়ারি কক্সবাজার জেলায় করোনা সংক্রমণের হার ছিল শুন্য। ২ জানুয়ারি ৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন।


সংক্রমণের এই হার প্রতিদিন বৃদ্ধি পেতে পেতে গত ১৪ জানুয়ারি (শুক্রবার) ৫৪ জনে পৌঁছায়। পরদিন ১৫ জানুয়ারি (শনিবার) সংক্রমণ কিছুটা কমে ৩১ জনে নেমে আসে। কিন্তু তারপর দিন ১৬ জানুয়ারি (রোববার) আক্রান্ত শনাক্ত বেড়ে ৫০ জনে দাঁড়ায়। ১৭ জানুয়ারি (সোমবার) আক্রান্ত শনাক্ত আবার কিছুটা কমে ৩৮ জনে নেমে আসে।  


এরপর দিন ১৮ জানুয়ারি (মঙ্গলবার) এই সংখ্যা একলাফে চলতি বছরের সবোর্চ্চ ৬১-তে পৌঁছায়। কিন্তু এরপর দিনই ১৯ জানুয়ারি (বুধবার) আক্রান্ত শনাক্ত রেকর্ড সংখ্যক বেড়ে ১২৭ জনে পৌঁছেছে! যা দ্রুত সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আলামত। এভাবে সংক্রমণ যদি লাফিয়ে বাড়তে থাকে তবে শীঘ্রই রেড জোনে পরিণত হবে পর্যটন নগরী কক্সবাজার। মিয়ানমার থেকে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিবিরগুলোর জনসংখ্যা আরও উদ্বেগ সৃষ্টি করেছে।