সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিজ্ঞাপন

পুলিশে নিয়োগ আবেদন শুরু হয়েছে


মো: সাব্বির আহসান -ই সময়

eshomoy.com || 2022-02-01 02:23:45
পুলিশে নিয়োগ আবেদন শুরু হয়েছে

 

 

 

ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি। দেশের ৬৪ জেলা থেকে ৪ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। যাদের ৩ হাজার ৪০০ জন পুরুষ এবং ৬০০ নারী।


বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। এটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।


আবেদনের যোগ্যতা:


বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে মধ্যে। পাশপাশি প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে।


শারীরিক যোগ্যতা:


পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তান) কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা হতে হবে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। এছাড়া মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।


যেভাবে আবেদন:


আগ্রহী প্রার্থীদের police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে (www.police.gov.bd)।