সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : ভিডিও সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান।


সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)

eshomoy.com || 2020-12-31 08:40:45
গাজীপুরের কালীগঞ্জে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বগুড়ায় যদি নৌকা বিজয়ী হতে পারে তবে কালীগঞ্জ পৌর নির্বাচনেও নৌকা বিজয়ী হবে। কালীগঞ্জ পৌরসভাকে সুন্দরভাবে সাজাতে সব ধরনের উন্নয়ন করা হবে। কোনো উন্নয়ন বাদ পড়বে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। নৌকায়ই বাংলাদেশ উন্নয়ন করে যাচ্ছে। আওয়ামী লীগের নৌকা অনেক প্রাচীন ইতিহাস। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বহু দলের সৃষ্টি হয়েছে। একমাত্র উন্নয়নের দল আওয়ামী লীগ। মার্কা তার নৌকা। বুধবার বিকেলে বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন। বর্তমান মেয়র এর জন্মস্থান বাড়ি বালীগাঁও ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, আপনাদের এলাকার মেয়র ওয়ার্ডের জন্য কী কী উন্নয়ন করেছে এমন প্রশ্নের জবাবে উপস্থিত ওয়ার্ডবাসী মেয়র কিছুই করেনি তারা উচ্চস্বরে বলেন। মেয়র কী কাজ করেছে ? ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কামিয়েছে। ওনার টাকার কোনো অভাব নেই। বহু জমিজমাও করেছেন। জনগণের সাথে ধোঁকা না দিয়ে, দোয়া করে ঘুমিয়ে থাকেন। এবার উন্নয়ন করবে নৌকা। নৌকার মেয়র প্রার্থী রবিন হোসেনের কোনো দোষ নেই। তারই হাত দিয়ে পৌরবাসীর উন্নয়ন শুরু হবে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বাবুল এর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম শহীদ। এই সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, মেয়র প্রার্থী ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল আলম রিপন ও শওকত হোসেন কনক, উপজেলা তাঁতী লীগের আহবায়ক মুকুল হোসেন মজিদ, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক পিয়ারা বেগম শান্তা, পৌর আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বিপু, শিক্ষক প্রনয় কুমার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম সরকার তোরণ, উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সিজুসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।