সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : রাজনীতি

আওয়ামী লীগের ডাকা মিছিলে, বিএনপির বিক্ষোভ

টুঙ্গিপাড়া থানার ওসি জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সব সময় সজাগ আছে


মোঃ মামুন , ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-02-18
আওয়ামী লীগের ডাকা মিছিলে, বিএনপির বিক্ষোভ
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের মশাল মিছিল

ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাংচুর, দেশব্যাপী আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হরতালের সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল মিছিল করেছে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত হরতাল মশাল মিছিলের খবর পেয়ে বিক্ষোভ মিছিল করেছে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠে টুঙ্গিপাড়া উপজেলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজার কুশলী ইউনিয়নের খালেক বাজারে মশাল মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যার দুইটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়ার কুশলী ইউনিয়নে মশাল মিছিল বের করে মিছিলটিকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতেও দেখা যায় এসময় নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ ভাংচুর, দেশব্যাপী আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . ইউনুসের পদত্যাগের দাবীও জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা

অপরদিকে, আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত হরতাল মশাল মিছিলের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় বক্তারা আওয়ামী লীগের ডাকা হরতালকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত মশাল মিছিলকে প্রতিহত করা হবে। সেই সঙ্গে গোপালগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফলভাবে শেষ করা হবে। আওয়ামী লীগের কোনো কর্মসূচি সফল হবে না।

এবিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু লোক সীমান্ত এলাকায় মশাল মিছিল করেছে বলে শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সব সময় সজাগ আছে।”