বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, শুধু নির্বাচনের একটি রোডম্যাপ প্রত্যাশা করে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৪ মে) রাজধানীর কাকরাইলে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলা চত্বর: শহীদের রক্তে রাঙা অবিনাশী চেতনা’ শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এখনও চাই না৷ আমরা শুধু তার কাছে নির্বাচনের একটি রোডম্যাপ প্রত্যাশা করি৷’
তিনি বলেন, আওয়ামী লীগ আমলে সংঘটিত সব গণহত্যার বিচার করতে হলে ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়াতে হবে৷
আলেম সমাজ বিভক্ত ছিল বলেই ফ্যাসিবাদ বাংলাদেশের ঘাড়ে চেপে বসে ছিল বলেও মন্তব্য করেন তিনি।