২১ জানুয়ারি (শুক্রবার) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধাণর সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ায় পিরোজপুর জেলা ছাত্রলীগের এ কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়টি অবগত করা হয়। একইসঙ্গে বিলুপ্ত কমিটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর জেলা শাখার আগামী নতুন কমিটিতে সভাপতি/ সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের কাছ থেকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আওলাদ খান, উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক শাহাদাৎ হোসেন এবং কেন্দ্রীয় সদস্য আলী হোসেন আলমের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঐ প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উল্লেখিত দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলায় সশরীরে উপস্থিত হয়ে আগ্রহী পদ-প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।