সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : রাজনীতি

একটি দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-29
একটি দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তিনি বলেন, তারা বিভ্রান্তি সৃষ্টি করে এই দেশে অংশগ্রহণমূলক নির্বাচনকে বিলম্বিত করারও চেষ্টা করছে সবাইকে ব্যাপারে সজাগ থাকতে হবে

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি কিন্তু যেই নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে, তারপর থেকে কোন কোন মহল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে যারা এমন প্রচেষ্টা করবে, তাদেরকে জনগণ রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা হয়েছে, কিন্তু কেউ সফল হতে পারেনি ভবিষ্যতেও পারবে না

তিনি আরও বলেন, বিএনপি কখনো চায়নি রাজনীতিকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হোক এমনকি সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো পরিচয় নেই স্বাধীনভাবে নাগরিক হিসেবে যার যার ধর্মকর্ম পালন করবো নিরাপত্তার সাথে উপাসনার এবং প্রচারের কার্যকর প্রয়োগ আমরা নিশ্চিত করব

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে সালাহউদ্দিন বলেন, একটি দল রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে এই চর্চা থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে বিএনপির নীতি হলোধর্ম যার যার, রাষ্ট্র সবার ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার