সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : রাজনীতি

জাতীয় পার্টির মাধ্যমেই নির্বাচনে নাশকতা চালাবে - আওয়ামী লীগ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-26
জাতীয় পার্টির মাধ্যমেই নির্বাচনে নাশকতা চালাবে - আওয়ামী লীগ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ব্যাক করবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

তিনি বলেন, ফরিদপুর, মাদারীপুর খুলনাসহ যেসব এলাকা একটু আওয়ামী লীগ হিসেবে পরিচিত, ওইসব এলাকায় জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করতে চেষ্টা করবে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করতে চেষ্টা করবে কাজেই জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনের আগে আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন

নুরুল হক নুর বলেন, নির্বাচন বিঘ্নিত হোক আমরা এমন কোনো কাজ চাই না কিন্তু জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, তাহলে আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ব্যাক করবে

জাপা চেয়ারম্যান জিএম কাদের প্রসঙ্গে তিনি বলেন, কিছুদিন আগেই জিএম কাদের একটা বক্তব্য দিয়েছিলেন তিনি কীভাবে এই দুঃসাহস দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে কোনো নির্বাচন হবে না এই কথা বলার পর জিএম কাদের কীভাবে এই ঢাকার রাজপথে তার অফিসে আসেন, তার উত্তরার বাড়িতে অবস্থান করেন

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আমরা চাই আগামীর বাংলাদেশ গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠবে আগামীর বাংলাদেশে হানাহানি, মারামারি বিভাজন থাকবে না আমরা সবাই চাচ্ছি যে, নির্বাচন যথাসময় হোক রাজনৈতিক নেতাদের একটা কথা মনে রাখতে হবে এই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-যুবক-তরুণরা আন্দোলন করেছেন তারা আহত হয়েছেন, গ্রেফতারও হয়েছেন একই সঙ্গে রাজনৈতিক নেতাদেরও কিন্তু প্রথম গ্রেপ্তার করা হয়েছে