সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

‘গলা কাটা’ মোশাররফ মোহাম্মদপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল


নিজস্ব প্রতিনিধি -এই সময়

eshomoy.com || 2022-02-28
‘গলা কাটা’ মোশাররফ মোহাম্মদপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল

 

 

 

অধিপত্য টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকেও হত্যা করেছে মোশাররফ বাহিনীর প্রধান মোশাররফ হোসেন। রাজধানীর মোহাম্মদপুরের এ বাহিনীর মূলহোতা মোশারফ হোসেন নানা আলামতসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।


 বাহিনীটির দাবি, চক্রটি মোহাম্মদপুর ও এর আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

 
মোশাররফ হোসেন ওরফে লম্বু মোশাররফ ওরফে ‘গলা কাটা’ মোশাররফ ওরফে গাংচিল মোশাররফ। দুই দশক আগে রাজধানীর মোহাম্মদপুরে ত্রাস কায়েম করা এক সন্ত্রাসীর বাহিনীর নাম। ছিনতাই, চাঁদাবাজি, হত্যাসহ তার বিরুদ্ধে রয়েছে অন্তত ১৫টি মামলা জানায় র‌্যাব।

 
২৮ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে রাজধানীর কাওরানবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য তুলে ধরেন।
 

তিনি জানান, মোহাম্মদপুর, আমিনবাজার ও তার পাশের এলাকার নৌপথে চাঁদাবাজি, মার্কেট, বাসস্ট্যান্ড, হাউজিং প্রতিষ্ঠানে চাঁদাবাজি, অপহরণ, ছিনতাই, মাদক ব্যবসা, খুন, ধর্ষণসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত মোশাররফ বাহিনী। একেক সময় একেক নাম ব্যবহার করে অপকর্ম করত এ বাহিনীর সদস্যরা।


এ বাহিনীতে অন্তত ২৫ থেকে ৩০ জন সদস্য রয়েছে। এ গ্রুপের হাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও নিহত হয়েছেন জানিয়ে র‍্যাবের এ কর্মকর্তা জানান, নিজেদের রাজত্ব কায়েম করতে তাদের কেউ বাধা দিলেই খুন করত তারা।


চক্রের ওপর প্রভাবশালীর ছত্রছায়া আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।