সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

বিআরটিএ ভবনের সামনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকরের ৯ দফা দাবি


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-13
বিআরটিএ ভবনের সামনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকরের ৯ দফা দাবি

 

 

 

রাজধানীর বিআরটিএ ভবনের সামনে ১৩ মার্চ (রোববার) দুপুর ১২টায় অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। বিনা শর্তে সারা বছর ২৪ ঘণ্টা হাফ পাস কার্যকর, নির্ধারিত ভাড়ার বাস্তবায়নসহ আরও ৯ দফা দাবি জানান তারা।


শিক্ষার্থীরা বলেন, ২০২১ সালে হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সড়ক প্রশাসন হাফ পাসের আংশিক দাবি মেনে নেওয়ার লিখিত প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু এত দিন পরও কোনো দাবিরই সঠিক বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। এমনকি এখনো সব বাসে হাফ ভাড়া রাখা হয় না।


তারা বলেন, সম্প্রতি রাজধানীতে বিকাশ বাস কর্তৃক ঢাবি শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ার ঘটনাসহ বিভিন্ন সময়েই শিক্ষার্থীদের ভুক্তভোগী হিসেবে দেখা যায়। শর্ত অনুযায়ী, স্কুল-কলেজ বন্ধের দিন ও রাত ৮ টার পর হাফ ভাড়ার কার্যকারিতা না থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের হরহামেশাই শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় কাজে ছুটির দিন কিংবা রাত ৮টার পর ও গণপরিবহন ব্যবহার করতে হয়। আর এই স্বল্প সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া দেওয়া বা না নেওয়া বাস মালিকদের লভ্যাংশে বড় কোনো প্রভাব না রাখলেও শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে প্রতিনিয়তই সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করছে। 


সিটিং-ওয়েবিলের মতো অবৈধ পন্থার মাধ্যমে এখনো বিভিন্ন বাসে সব সময়ই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, যেগুলোর যথোপযুক্ত তথ্যপ্রমাণাদি শিক্ষার্থীদের কাছে রয়েছে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা।


তাদের মতে, সড়কে আহত-নিহতরা এখনো সড়ক আইন অনুযায়ী ক্ষতিপূরণসহ পূর্ণ ন্যায়বিচার পাচ্ছেন না। আন্দোলনের সমন্বয়ক ইনজামুল হক রামীম এ সময় তাদের ৯ দফা দাবির আলোকে প্রধান ৪ দফা গণমাধ্যমের সামনে তুলে ধরেন।


১। অবিলম্বে বিনা শর্তে বছরের ৩৬৫ দিন ২৪ ঘণ্টা শিক্ষার্থীদের জন্য সব গণপরিবহনে (রেল, নৌ, সড়ক ও আসন্ন মেট্রোরেল) হাফ পাস কার্যকর করতে হবে।

২। সিটিং- ওয়েবিলের নামে অবৈধ পন্থায় বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে হবে।

৩। সড়কে সব আহত - নিহত যাত্রী, পথচারী ও পরিবহন শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

৪। ২০২১ সালের আন্দোলনের ৯ দফার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।