কোটা সংস্কার আন্দোলনের পর ৫ আগষ্ট স্বৈরাচার সাবেক শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে চলে যাওয়ায়। ভারত পরিকল্পিত ভাবে বাংলাদেশে পানি ছেড়ে দেয়। এতে সারাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানুষ কতটা কষ্টে দিন পার করছেন। ৬৪ জেলার মধ্যে ১৪টি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় লাখ লাখ পরিবার।
বাংলাদেশকে যে থামিয়ে রাখা যায় না এটা ভারত কি জানে এমনটাই প্রশ্ন ছাত্র-জনতার। এর ধারাবাহিকতায় গঠিত হয়ে মাঠে নেমেছে ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ভয়াবহ বন্যায় কোটি কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। বন্যার তোড়ে ভেসে গেছে মাঠের সব ফসল, পুকুর ও মৎস্য খামারের শত কোটি টাকার মাছ। ঘরের আসবাবপত্র, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহপালিত পশু-পাখি হারিয়ে সম্বলহীন হয়ে পড়েছে লাখো পরিবার।
প্রয়োজনীয় শুকনো খাবার, জীবনরক্ষাকারী ওষুধ এবং শিশুখাদ্য নিয়ে আর্ত মানুষের কাছে যেতে অনুরোধ করেন ময়মনসিংহের ছাত্র সমন্বয়করা।একইসঙ্গে ত্রাণ কার্যক্রমে যারা অবহেলিত হয়েও এই দুঃ-সময়ে মানুষের পাশে দাঁড়িছে নিষিদ্ধ পল্লীর নারীরা বন্যার্থ মানুষের জন্য প্রদান করেছেন এক লক্ষ তেতাল্লিশ হাজার দুইশত পয়তাল্লিশ (১,৪৩,২৪৫) টাকা।