সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : হবিগঞ্জ

বাহুবল কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাব্বির হোসেন

eshomoy.com || 2025-11-27
বাহুবল কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে হবিগঞ্জের বাহুবল কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় কলেজের হলরুমে আয়োজিত এ সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট মিজানুর রহমান এবং বাহুবল কলেজের প্রভাষক হাজী মোঃ জয়নুল উদ্দিন। সভাপতিত্ব করেন বাহুবল কলেজের অধ্যক্ষ ড. এ. আর. শাহীন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের পেশাগত দায়িত্বশীলতা এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। তারা শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ ও আধুনিক করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ কলেজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।