সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : লালমনিরহাট

নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার


লালমনিরহাট প্রতিনিধি

eshomoy.com || 2024-10-13
নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে নাহিয়ান নুর আরবি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নূর আরবী ওই ইউনিয়নের নুর আলমের মেয়ে।

রোববার (১৩ অক্টোবর) সকালে ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী জানান, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরতে যায় ওই শিশু। মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হন। সে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা ডোবায় চেষ্টা করে না পেয়ে ফিরে যান। আজ রোববার সকালে ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে ওই শিশু নিখোঁজের পর আজ সকালে তার মরদেহ উদ্ধার হয়েছে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।