লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানাযায়, মহিলা শিক্ষক রিপা বেগম স্কুলে দেরি করে আসায়, সহকর্মী মহিলা শিক্ষক রিনা রায় প্রতিবাদ করায় তাকে অপদস্থ করেন এবং ঘটনা একপর্যায়ে, শিক্ষকা রিপা বেগম শিক্ষকা রিনা রায়ের হাতে কামড় দেন। এ সময় প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জানা গেছে, রিপা বেগম প্রধান শিক্ষককে মানেন না এবং নিজের ইচ্ছামতো স্কুলে যাতায়াত করেন। এ কারণে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকে। গত দিনগুলিতে এ পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে উঠেছে, যা স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে এবং তারা বলে রিপা বেগম এর আগে ছাত্র-ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহারের ব্যাপারেও স্কুলে অভিভাবকদের সাথে আলোচনা হয়েছিল।
ঘটনার পর, রিনা রায়ের হাতে কামড় দেয়ার ঘটনা যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।
একপর্যায়ে, সাংবাদিকরা এ বিষয়ে অনুসন্ধান করতে গেলে, রিপা বেগম সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেন এবং তার সঙ্গে অশালীন আচরণ করেন।
এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।