সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : লালমনিরহাট

পাটগ্রাম হাসপাতালে ডাক্তার সংকট নিরসন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন


মোঃ নজরুল ইসলাম

eshomoy.com || 2025-08-26
পাটগ্রাম হাসপাতালে ডাক্তার সংকট নিরসন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বিদ্যমান ডাক্তার সংকট নিরসন ও সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


‎মঙ্গলবার (২৬ আগষ্ট ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও সাধারণ রোগীরা এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।


‎বক্তারা জানান, উপজেলার প্রায় ৪ লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসা একমাত্র এই হাসপাতালটি। কিন্তু পর্যাপ্ত ডাক্তার ও প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত প্রয়োজনীয় ডাক্তার নিয়োগ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।