লালমনিরহাট সদর উপজেলার আমবাড়ী এলাকা থেকে শরিফুল ইসলাম (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার হারাটি ইউনিয়নের পশ্চিম আমবাড়ী এলাকার একটি ইউক্যালিপটাস গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা। নিহত শরিফুল ইসলাম মো. সালাউদ্দিনের ছেলে।
নিহতের বড় ভাই শাকিল জানান, ১৪ জুন সকালে তার ছোট ভাই শরিফুল কুমিল্লা থেকে লালমনিরহাটের বাড়িতে আসে। শরিফুল কুমিল্লার একটি পোল্ট্রি ফার্মে শ্রমিকের কাজ করতো। সে বৃহস্পতিবার বিকেলে প্রয়োজনীয় কাজের কথা বলে বাড়ি থেকে বাইরে চলে যায়। এরপর বাড়িতে ফিরতে বিলম্ব হলে তার সঙ্গে ফোনে বাসায় আসার কথা বলে তার ভাই শাকিল ও অন্যরা। সে পরে আসবে বলে জানিয়ে দিলেও সে আর বাড়ি ফিরেনি। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পায় তারা।
এদিকে, ১৫ জুন (শুক্রবার) সকালে ৯ টার দিকে সাজু নামের একজন ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গিয়ে শরিফুলের ঝুলন্ত মরদেহ দেখে বাড়িতে খবর দেয়। পরে খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় তদন্তকারী পুলিশ এস আই তুষার কান্তি রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।