সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : কুড়িগ্রাম

চিলমারীতে অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবককে কারাদণ্ড.


চিলমারী, প্রতিনিধি

eshomoy.com || 2025-08-26 19:28
 চিলমারীতে অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবককে কারাদণ্ড.

চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজারে অনলাইন ক্যাসিনো খেলার সরঞ্জামসহ দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) রাত প্রায় ১২টার দিকে পুলিশ কাঁচকোল বাজার এলাকায় পৃথক দুটি বাড়িতে অভিযান চালিয়ে শিহাব মিয়া (২১) ও আলামিন (২৪) নামের দুইজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১১ টি মোবাইল ফোন, ৩টি কম্পিউটার ও একটি মনিটর জব্দ করা হয়।

আটককৃত শিহাব মিয়া ওই এলাকার মোখলেসুর রহমানের ছেলে এবং আলামিন বারেক আলির ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বাসক বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম এ বিষয়ে বলেন, আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসক জানান, “অনলাইন ক্যাসিনোসহ সকল ধরনের জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।