সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : জয়পুরহাট

চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত তরুণ সাবেক ছাত্রনেতা আতিকুর


মোঃরবিউল ইসলাম আকন্দ

eshomoy.com || 2026-08-30
 চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত তরুণ সাবেক ছাত্রনেতা আতিকুর

আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কালাই উপজেলার ছাত্রদলের সাবেক ছাত্রনেতা দন্ত চিকিৎসক মো.আতাকুর রহমান তালুকদার আতিক।


তিনি আজ রবিবার বিকেলে মাত্রাই-হাটে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়াও তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় তিনি দলের ও স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা এবং উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনে আর নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন।


গণসংযোগকালে মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডেন্টিস্ট মো.আতিকুর রহমান তালুকদার আতিকু বলেন, মাত্রাই ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য হবে। আমি সবসময় বিএনপি'র সঙ্গে আছি আর মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমার প্রাণের বিএনপি আমাকে দল থেকে চেয়ারম্যান পদে মনোনীত করলে আর আপনাদের ভোট দিয়ে নির্বাচিত হলে। আমাদের প্রতিমন্ত্রী আলহাজ্ব মো.আব্দুল বারী এমপি'র সকল উন্নয়ন কাজে সহযোগী করতে পারো। তাই আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।


এসময় মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক-এর সদস্য মো. মোস্তফাজুর রহমান বলেন, আতিকুর-এর বাবা মরহুম আতাউর রহমান তালুকদার খসরু মাত্রাই ইউনিয়ন বিএনপির সফল আহ্বায়ক ছিলেন। আতিকুর একজন ছাত্রদলের সাবেক নেতা। তিনি বিএনপির দুর্দিনের কান্ডারী। তিনি ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক নির্যাতিত হয়েছিলো। তাই আমরা আশাবাদী আতিকুর দল থেকে মনোনয়ন পাবেন।

সেখানে আরেকজন মাত্রাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.জিহাদ হাসান বলেন, আতিকুর রহমান তালুকদার আতিকু'কে আমাদের প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল বারী এমপি যদি তাকে চান আর বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে। মাত্রাই ইউনিয়নবাসি নিশ্চিত তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন।


এসময় মাত্রাই ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান।।মাত্রাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.জিহাদ হাসান। কালাই উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য মো.বেলাল হোসাইন।কালাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রহেদুল ইসলাম। মাত্রাই ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. নাহিদ ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়