সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : জয়পুরহাট

জয়পুরহাটে আখের সাথে সাথী ফসল চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত

জয়পুরহাটে আখের সাথে সাথী ফসল চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত


মোঃ রবিউল ইসলাম আকন্দ

eshomoy.com || 2024-03-03
জয়পুরহাটে আখের সাথে সাথী  ফসল  চাষে উদ্বুদ্ধ করতে  মাঠ  দিবস  অনুষ্ঠিত

জয়পুরহাটে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে আধুনিক প্রযুক্তিতে লাভজনক আখের সাথে সাথী ফসল রসুন চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩ ফেব্রুয়ারী) সকাল ১০টায় জয়পুরহাট সদর উপজেলার নুরপুর মাঠে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো: আবু তাহেরের সভাপতিত্বে আখের সাথে রসুন চাষ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে । এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএসআরআই পাবনার ঈশ্বরদীর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আতাউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট উপকেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ শহিদুল ইসলাম, জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক, আখলাছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আখ বিক্রির জন্য সময়মতো পুঁজি না পাওয়া, পোকার আক্রমণে আখ নষ্ট হলেও কীটনাশক না পাওয়া, আখ চাষে অন্যান্য ফসলের চেয়ে সময় বেশি লাগা, বিক্রির পর সময়ের টাকা অসময়ে পাওয়া, দাম কমের কারণে লাভ কম- এসব কারণে দিন দিন আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা। এজন্য আখ চাষে বিমুখ চাষীদের উদ্বুদ্ধ করতে আখের সাথে সাথী ফসল হিসেবে রসুন, পেঁয়াজ, ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের মাধ্যমে চাষীদের বিনামূল্যে সব ধরণের সহযোগিতা করছে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট। বর্তমানে আখের সাথে কপি, ব্রকলি, ওলকপি, লেটুস, রসুন এ পেঁয়াজ চাষ করে এখন লাভের মুখ দেখছেন আখ চাষীরা।