সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে নাগরিক কমিটির উদ্যোগে নাগরিক আলোচনা সভা অনুষ্ঠিত


মো. সাখাওয়াত হোসেন, ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2026-07-04
ফরিদপুরে নাগরিক কমিটির উদ্যোগে নাগরিক আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর নাগরিক কমিটির উদ্যোগে নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪জুলাই) বিকেলে শহরের থানা মোড়ে ব্যাংক এশিয়ার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

ফরিদপুর নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডা. মো. ইলিয়াস মোল্লা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মুদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জমিয়তুল উলামা বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি কামরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও করিম গ্রুপের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, বীর মুক্তিযোদ্ধা এম. এ. সালাম লাল, অ্যাডভোকেট জসিম উদ্দিন মিধা, অশোক সিংহ রায়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক টুলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজ এবং নাগরিক কমিটির সদস্য সচিব ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শওকত আলী মোল্লা।

আলোচনা সভায় বক্তারা বলেন ‌, ২০২৪ সালের ‌৫ আগস্টের পর ‌আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ বিজয় ‌ছাত্র জনতার ‌ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আর তাই আমরা আজ তাদের এই ‌অর্জনকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের অবদান না থাকলে ‌ এই অবস্থায় আমরা। আসতে পারতাম না ‌বক্তারা গত ১৭ বছরে তৎকালীন ‌শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

তারা অভিযোগ করেন, ওই সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে  এবং অনেক নেতাকর্মীকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য সবাইকে ‌ ঐক্যবদ্ধ থাকতে হবে ‌সভায় বক্তারা ফরিদপুরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র নির্মাণ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নে সব রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয় এবং এ জেলার স্বার্থে ‌সবাইকে ‌ একসাথে কাজ করার ‌আহ্বান জানান বক্তারা।