টাঙ্গাইলে দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে শিশুসন্তানসহ পলাতক ওই নারী।বুধবার (১৭ এপ্রিল) সকালে ভূঞাপুর উপজেলার রাউৎবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।আহত যুবকের নাম ফিরোজ (২৫)। তিনি রাউৎবাড়ি গ্রামের শাহজাহানের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ফিরোজের মামা আরজু বলেন, বিয়ের পর থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এ অবস্থায় আজ সকালে ঘুমন্ত অবস্থায় ভাগিনার গোপনাঙ্গ কেটে ফেলে তার স্ত্রী। পরে পাশের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনার পর স্ত্রী বাড়ি থেকে পালিয়েছেন।