ময়মনসিংহ সদরে বুধবার (২৩ এপ্রিল) ৫নং সিরতা ইউনিয়নের কোনাপাড়া এলাকা বাসীর সমন্বয়ে গঠিত কোতোয়ালি থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিট অফিসার এসআই মোজাম্মেল হক এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন ময়মনসিংহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় এলাকাবাসী।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ময়মনসিংহ সদরের সিরতা ইউনিয়নে ফ্যাসিবাদ সরকারের দুসর ও মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের বিষয়টি নিয়ে আমি অবগত আছি। আমরা সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে প্রতিহত করতে। কোতোয়ালি পুলিশ- বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়।
বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মত! আপনে ঘরে বসেই বিট পুলিশিং এর মাধ্যমে যেকোন পুলিশি সেবা গ্রহণ করতে পারেন। পাশাপাশি ময়মনসিংহ বাসীর পাশ্ববর্তী বা প্রতিবেশী উপজেলাসহ। সদর থানা এলাকায় আপনাদের যেকোন সমস্যায় আমার কোতোয়ালি থানার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। কোন ভয় বা সংকচের কারণ নেই। আপনাদের থানায় আপনারা যেমন সরাসরি গিয়ে সেবা নেন। তেমনি ভাবে আমার থানাতেও সরাসরি গিয়ে সেবা গ্রহণ করতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন, কোতোয়ালি থানার (ওসি) মো. শফিকুল ইসলাম খান, কোতোয়ালি থানার এসআই মোজাম্মেল হক, এএসআই ফরহাদ উদ্দিন। সিরতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আছলাম আলী খোকন, সাবেক সিরতা ইউনিয়ন যুবদলের সভাপতি জিল্লুর রহমান লিখন, বিএনপি নেতা আল মামুন, ইউপি সদস্য ফয়জুর রহমান ফজলু, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম। কোতোয়ালি মডেল থানার কমিনিটি ইন্টেলিজেন্ট ইন্পেক্টর সজিব বারই, সিরতা ইউনিয়ন বিট অফিসার এসআই মোজাম্মেল হোসেন, এ এস আই ফরহাদ সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।