সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে অবৈধ ইটভাটায় জরিমানা ১৮ লাখ টাকা


মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ।

eshomoy.com || 2025-04-24
ময়মনসিংহে অবৈধ ইটভাটায় জরিমানা ১৮ লাখ টাকা

  • ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধ তিন ইটভাটায় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটাগুলো আংশিক ভেঙে দিয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। এসময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক মাহবুবুল ইসলাম, মো. রুকন মিয়া, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন।

তিনি বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে চলছিল মেসার্স সোনালী জিগজাগ, মেসার্স আর এ এইচ ব্রিকস ও মেসার্স এস বি এম ব্রিক্স নামের তিন ইটভাটা। বিকেলে অভিযান চালিয়ে প্রত্যেক ইটভাটার মালিককে ৬ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলো আংশিক ভেঙে দিয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নাজিয়া উদ্দিন আরও বলেন, উপজেলার অন্য ইটভাটাগুলোতেও অভিযান চালানো হবে। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।