সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে লাশকাটা ঘরেও নারী নিরাপদ নয়? মৃত মেয়েকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার


মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

eshomoy.com || 2025-10-22
ময়মনসিংহে লাশকাটা ঘরেও নারী নিরাপদ নয়? মৃত মেয়েকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
ছবি : ইসময়

  • ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক নারী লাশের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেপ্তার আবু সাঈদ (১৯) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

  • পুলিশ জানায়, আসামীর নাম আবু সাঈদ(১৯) তার বাবার নাম মৃত জয়নাল আবেদীন, মায়ের নাম মোছা. শিরিনা আক্তার, গ্রামের বাড়ি খন্দকপাড়া, থানা হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ। ‘লাশকাটা ঘর’ শব্দটা শুনলে ভয়ে শিউরে ওঠে সবার ছম করে ওঠে না এমন লোক হয়তো কম। এই লাশকাটা ঘর অনেকের কাছে ‘ডোম ঘর’ বা মর্গ নামেও পরিচিত। যারা অস্বাভাবিকভাবে  মৃত্যুবরণ করেন তাদের লাশ কাটাকাটি করে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাদের মৃত্যুরহস্য উন্মোচন করা হয় এই লাশকাটা ঘরে। লাশকাটা ঘরে ফরেনসিক মেডিসিনের চিকিৎসকদের সহকারীরা ডোম নামে পরিচিত।

সম্প্রতি ময়মনসিংহে এই লাশকাটা ঘরেই এমন একটি বীভৎস ঘটনা ঘটেছে, যা মানুষের কল্পনাকেও হার মানায়। মানুষ হয়তো কল্পনাতেও এত বীভৎস ঘটনা চিন্তা করতে পারে না। ডোম আবু সাঈদ সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সহযোগী হিসেবে কাজ করে অনেক দিন ধরে ম মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল। এ অভিযোগের সত্যতা পেয়ে বুধবার (২২ অক্টোবর) তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। 

কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ময়মনসিংহে এ ধরনের ঘটনা এই প্রথম ধরা পড়েছে। প্রযুক্তি ও ডাক্তারের মাধ্যমে একটি হাসপাতাল মর্গের ঘটনা ধরা পড়েছে। ওই হাসপাতালে অনেক ডোম কাজ করেন। তারা যে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। খুঁজলে আরও অনেক পাওয়া যেতে পারে। তাই হাসপাতালে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

একটি মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হলে এই ধরনের বীভৎস ঘটনা ঘটাতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এই মানসিক রোগটির নাম ‘নেক্রোফিলিয়া’। পৃথিবীতে এই ধরনের রোগীর সন্ধান পাওয়া গেলেও বাংলাদেশে এই ধরনের রোগীর সন্ধান এই প্রথম পাওয়া গেলো।   

আমরা দেখে নেই নারীর জীবনে খুব গুরুত্বপূর্ণ ৩টি জায়গা তথা আবাসস্থল, পরিবহন এবং তার কর্মস্থলে নারী কতটুকু নিরাপদ। তাহলে আমরা নারীর নিরাপত্তা বিষয়ক একটি চিত্র পেয়ে যাবো। 

এখন সময় এসেছে প্রশ্ন তোলার, যে সমাজ ব্যবস্থা নারীকে জীবিত অবস্থায় তো বটেই এমনকি মৃত্যুর পরও নারীর মৃতদেহকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সেই সমাজ আসলে কতটুকু সভ্য সমাজ? তাহলে কি আমরা সভ্যতার উল্টো দিকে যাত্রা শুরু করেছি? ফিরে যাচ্ছি আদিম বর্বর সমাজে? নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এই প্রশ্নগুলোর উত্তর জানা এখন আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়েছে।  ,