গাজীপুর মহানগরীর পূবাইলে ৫১ গ্রাম হেরোইনসহ সোহেল ওরফে কালা পাহাড় নামের এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পূবাইলের কলের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃত কালা পাহাড়ের বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ৭টিরও বেশি মামলা রয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার একটি চৌকস দল কলের বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শীর্ষ মাদক কারবারি সোহেল ওরফে কালা পাহাড়কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ।
স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, আটককৃত সোহেল এলাকার একজন চিহ্নিত অপরাধী। দীর্ঘদিন ধরে সে পূবাইল ও এর আশপাশের এলাকায় মাদক সরবরাহ, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটিরও বেশি মামলা রয়েছে। শনিবার দুপুরে মাদক মামলা শেষে তাকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করছে পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান।