সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : গাজীপুর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূবাইল থানা বিএনপির দপ্তর সম্পাদক আল আমিনের শুভেচ্ছা


ফয়সাল ভূইয়া

eshomoy.com || 2026-08-31 23:14
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূবাইল থানা বিএনপির দপ্তর সম্পাদক আল আমিনের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকাবাসীসহ দেশ-বিদেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগরীর পূবাইল থানা বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন।

​১লা সেপ্টেম্বর দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় আল আমিন বলেন, "আজকের এই শুভ দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের পুনর্বক্তা ও সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। একই সাথে শ্রদ্ধা জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আস্থা ও প্রেরণার প্রতীক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি।"

​সংবাদ বিজ্ঞপ্তিতে পূবাইল থানা বিএনপির এই দপ্তর সম্পাদক আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ অনস্বীকার্য। দেশ গড়ার এই নতুন যাত্রায় পূবাইলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

​পূবাইল থানার সর্বস্তরের নেতাকর্মী ও এলাকাবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করে তিনি দলের সকল কর্মসূচি শৃঙ্খলা ও মর্যাদার সাথে সফল করার জোর তাগিদ দেন।